দেশ পুনর্গঠনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
মঙ্গলবার (২০ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন।
সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কর্ম ও কর্মসংস্থানের ইকোসিস্টেমের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘প্রফেশনাল সেক্টরে ইকোসিস্টেম ঠিক করা প্রয়োজন, কোন যুবক যেনো বেকার না থাকে, এ লক্ষ্যে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে কাজ করবে সরকার।’
এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম তার আলোচনায় ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষার্থীদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বলেন, দেশ পুনর্গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তরুণদের সুযোগ প্রয়োজন, দেশ পুনর্গঠন ও সুন্দর বাংলাদেশের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
সাক্ষাৎকালে উপদেষ্টাদ্বয়ের উদ্দেশ্যে বর্তমান সরকারের সঙ্গে দেশ পুনর্গঠনে বিশ্ব ব্যাংকের নানাবিধ ভিশনারি প্রস্তাবনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে শেক। তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম অদম্য। সঠিক যত্ন নিলে, তারা হতে পারেন দেশ গড়ার অন্যতম জনশক্তি।
ডিজিটাল দুনিয়ায় তাদের দক্ষ করে গড়ে তুলতে নানান যুগোপযোগী প্রস্তাবনার কথাও উল্লেখ করেন তিনি।
উপস্থিত বিশ্ব ব্যাংকের অন্যান্য সদস্যদের মধ্যে ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্না রায় ডিজিটাল জবস এবং ডিজিটাল নিরাপত্তার নানান দিক তুলে ধরেন। তার আলোচনায় গুরুত্ব পায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ডিজিটাল এমপ্লয়মেন্টের বিষয়টিও।
তরুণদের প্রশিক্ষণ এবং তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিশ্বব্যাংকের উদ্যোগ প্রজেক্ট- ‘আর্ন’। রুট পর্যায়ে সকল তরুণদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় এনে অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করার কথা উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত বিশ্ব ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট রাশেদ আল জায়েদ জশ।
সর্বোপরি, তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উন্নত বিশ্বের সঙ্গে ডিজিটালি বাংলাদেশের সব অঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
