রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভী হত্যায় গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযাগ করা হয়। একই অভিযোগ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধেও। এ ছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকেও দায়ী করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) ধানমণ্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে এ অভিযোগ করা হয়। আলভীর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদ উদ্দিন এ অভিযোগ করেন।
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, জুনায়েদ আহম্মেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, কামাল আহমেদ মজুমদার, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক র্যাবের মহাপরিচালক মো. হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার, মিরপুর থানার ভারপ্রাপ্ত মুন্সী সাব্বির, মাইনুল হাসান খান নিখিল,বজলুর রহমান, এস এম মান্নান কচি, মিরপুর থানার মোহাম্মদ হানিফ, ইসমাইল মোল্লা, ওয়ার্ড কাউন্সিলর বাপ্পি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অঙ্গ সংগঠনকে অভিযুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
