সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা জানিয়েছেন, ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তেহরানের পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া উপায় থাকবে না। রোববার উপদেষ্টা কামাল খারাজি এ কথা বলেছেন।
ইরানের পারমাণবিক মতবাদে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে কামাল বলেন, ‘আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে, আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া কোনো বিকল্প থাকবে না।’
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুতে ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এ ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
২০১৯ সালে আয়াতুল্লাহ খামেনি পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু ২০২১ সালে ইরানের তৎকালীন গোয়েন্দামন্ত্রী বলেছিলেন, ‘পশ্চিমের দেশগুলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরির দিকে ঠেলে দিচ্ছে।’
এরপর থেকেই ইরানের পারমানবিক বোমা তৈরির ব্যাপার নিয়ে আশঙ্কা প্রকাশ করছে পশ্চিমারা। উপদেষ্টা কামালের দাবি নতুন করে সেই জল্পনা উস্কে দিয়েছে।
কামাল বলেন, ‘ইহুদিবাদী শাসক (ইসরায়েল) আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালালে আমাদের প্রতিরোধ ক্ষমতা পরিবর্তিত হবে।’
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
