ড. ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীকে ১২ মার্কিন সিনেটরের দেয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আদালতের ওপর হস্তক্ষেপ করতে পারে না সরকার। উগান্ডা সফর থেকে ফিরে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সরকার এখন শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছেন। এসব বিএনপির সহ্য হচ্ছে না দেখেই উল্টাপাল্টা মন্তব্য করছে দলটি।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় আইন ও বিচারব্যবস্থার অপব্যবহার করে হয়রানি করা হচ্ছে ড. ইউনূসকে- এমন দাবি করে হয়রানি না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন ১২ সিনেটর।
এনিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নির্ধারিত সংবাদ সম্মেলনে মন্ত্রীকে প্রশ্নে করেন সাংবাদিকরা। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কোনো মন্তব্য নেই জানিয়ে ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বলেন, আদালতের ওপর হস্তক্ষেপ করতে পারে না সরকার।
তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বলেন, উগান্ডার কামপালায় ন্যাম এবং সাউথ সাউথ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা দেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এ দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।
জাতিসংঘ মহাসচিব মিয়ানমারের স্পেশাল ইনভয় নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার আশ্বাস দিয়েছেন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহ দেখিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে, মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি আবদৌলায়ে সেক। রোহিঙ্গা এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার আগ্রহ জানায় আন্তর্জাতিক অভিভাবক সংস্থাটি। এ প্রসঙ্গও উঠে আসে সংবাদ সম্মেলনে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী মাসের ৭ তারিখে প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
