আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। দুর্গম এলাকার কেন্দ্রগুলোর ব্যালট পেপারও গতকাল রাতে পৌঁছে গেছে স্ব স্ব কেন্দ্রে। বাকী কেন্দ্রগুলোর ব্যালট পৌঁছেছে আজ ভোরে। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বন্ধ রাখা হয়েছে। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় আগেই নিশ্চিত হলেও সারাদেশে উদ্বেগ-উৎকণ্ঠার কমতি নেই।
নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপিসহ ১৬টি দল নির্বাচন বর্জন করে আন্দোলনে রয়েছে। বেশকিছু জায়গায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভোট ঠেকাতে হরতাল ডেকেছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। বাস-ট্রেনে আগুনে ঘটেছে মানুষের প্রাণহানি। শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৪টি অগ্নিকান্ডের ঘটনায় বেশকিছু যানবাহন ও স্থাপনা পুড়ে গেছে। এর মধ্যে কয়েকটি ভোটকেন্দ্রও রয়েছে। সব মিলিয়ে জনমনে আতঙ্ক। ভোটের আগেই ঢাকা শহরে সুনসান নীরবতা বিরাজ করছে। নির্বাচনে শঙ্কা-উৎকণ্ঠার পাশাপাশি নির্বাচনী আমেজও রয়েছে। যদিও ভোটারের উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কিত ইসি। যে কোন ধরণের নাশকতা মোকাবেলায় ভোটকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
একদিকে বিএনপিসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। ভোটকে কেন্দ্র করে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
