আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ব্যক্তির সামাজিক অবস্থানের কারণে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসও আইনের ঊর্ধ্বে নন। তাঁকে সাজা দিয়েছেন আদালত, আওয়ামী লীগ নয়। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এর জন্য আওয়ামী লীগ সরকার কেন সমালোচনার মুখে পড়বে?’ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির কিছু প্রার্থীর আসন্ন নির্বাচন থেকে সরে যাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টি ২৮৭ আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে দুই থেকে চারজন ব্যক্তিগত অসুবিধার কারণে নির্বাচন না-ও করতে পারেন। কিন্তু দলগতভাবে জাতীয় নির্বাচন থেকে সরে যাবে বলে মনে হয় না। কেননা তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই নির্বাচনে ২৮ দলের প্রার্থী আছে। এটাই অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যথেষ্ঠ বলে মনে করি। আশা করি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। যদিও অশান্তির উপাদান আছে। বাস-ট্রেনে আগুন দেওয়া হচ্ছে। বিএনপি এসব সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন তাদের রহস্যময় কর্মসূচি লিফলেট বিতরণের নামে কিছুটা নীরবতা দেখাচ্ছে। তবে হঠাৎ করেই তারা সশস্ত্র হয়ে মাঠে নেমে পড়বে। তাদের সন্দেহ করার যথেষ্ট কারণও আছে। হঠাৎ করে তারা গুপ্ত হামলায় ভয়ঙ্করভাবে ঝুঁকে পড়তে পারে। শুনেছি এজন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তবে তারা যতই বাধা দিক, নির্বাচন ঠেকানো যাবে না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন প্রমুখ।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
