আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় পার্টির সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে আসন নিয়ে কোনও আলোচনা হবে কি না- এমন কথার প্রেক্ষিতে তিনি স্পষ্ট বলেন, ওই ধরনের কোনও বার্গেনিংয়ে আমরা নেই।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, আসন নিয়ে বৈঠক হবে, এ ধরনের কোনও প্রস্তাব আমরা আ.লীগ থেকে অফিশিয়ালি পাইনি। নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি নিয়ে অফিশিয়াল প্রস্তাব পেয়েছি।
চুন্নু বলেন, আ.লীগের সঙ্গে আসন নিয়ে দর কষাকষিতে নেই জাপা। ওই ধরনের কোনও বার্গেনিংয়ে আমরা নেই। আমাদের বার্গেনিং একটাই ইসির কাছে, যেন নির্বাচন সুষ্ঠু হয়। ভালো পরিবেশ, বিশ্বাসযোগ্য পরিবেশ, ভোটাররা আসার যেন আস্থা পায়। আ.লীগের সঙ্গে কথা হলেও এই নির্বাচনের পরিবেশ নিয়েই হবে। এর বাইরে কোনও আলোচনা হবে- এ রকম কোন ইঙ্গিত, কথা আমরা জানি না। কোন সাবজেক্ট আলোচনা হবে, এটা বলেনি।
জাপা মহাসচিব বলেন, আ.লীগের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বলেছেন, নির্বাচনের পরিবেশ নিয়ে তারা আমাদের সঙ্গে কথা বলতে চান। চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তাদের সঙ্গে কথা বলবো।
‘আওয়ামী লীগের কয়েকজন সম্মানিত নেতা আমাকে ও আমাদের চেয়ারম্যানকে ফোনে বলেছে; নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি নিয়ে, নির্বাচন যেন ভালোভাবে করা যায়, সবাই করতে পারে, এ বিষয়ে কথা বলার জন্য। যেহেতু নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলবেন, আমরা বললাম ঠিক আছে, বলবো। এ সিদ্ধান্ত নিয়েছি। আজকে সন্ধ্যার পর উনাদের সঙ্গে বসবো’- জানান জাপা মহাসচিব।
More Stories
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা: ঢাকা দক্ষিণে লড়বেন আসিফ, উত্তরের প্রার্থী আদীব
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক...
সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ
‘সংবিধান সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সংসদের মুলতবি...
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: সংসদে নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি। রোববার (২৯ মার্চ)...
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
