দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (৩ ডিসেম্বর) স্বশরীরে বা একজন প্রতিনিধির মাধ্যমে তাকে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা কাজী ইয়াসিন হাবিব এ নোটিশ দেন।
নোটিশে উল্লেখ করা হয়, গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বিভিন্ন পাড়া মহল্লার কর্মী সমর্থকদের সমন্বয়ে ব্যানার ফ্যাস্টুন ও বাধ্যযন্ত্র নিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে আনন্দ মিছিল করে জনগণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(ঘ) ও ১২ এর আচরণবিধি লঙ্ঘন। আপনার উক্ত আচরণ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অত্র অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।
উক্ত, বিষয়ে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরণ এর লক্ষে আগামী ০৩/১২/২৩ ইং বেলা ১১.৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত (কক্ষ নং-২১৫) এ স্বয়ং বা একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
