মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি শ্রমিক নিহতের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে দেশটি। শ্রমিকদের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (৮ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নূন্যতম মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সহিংসতা কাণ্ড এবং একই সঙ্গে বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডকে অপরাধীর কাটগড়ায় দাড় করানোর ঘটনায় নিন্দা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ২৬ বছর বয়সী পোষাক শ্রমিক ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিকক ফেডারেশনের সদস্য রাসেল হাওলাদার পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করেছি। সেই সঙ্গে ঢাকার মধ্যে একটি কারখানায় বিক্ষোভকারীদের আগুনের ঘটনায় ইমরান হোসেন (৩২) এর নিহতের ঘটনায় আমরা শোক প্রকাশ করেছি। আমরা ওই সকল শ্রমিকের পরিবার এবং সকল শ্রমিকগোষ্ঠীর প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।
বিবৃতিতে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শ্রমিকদের এবং ট্রেড ইউনিয়নের চলমান বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে আমরা অবগত আছি। আমরা বাংলাদেশ সরকারকে শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার আহবান জানাই এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের বিরুদ্ধে সঠিক তদন্ত করার আহবান জানাই।
ম্যাথিউ মিলার আরো বলেন, সে সকল মালিকপক্ষ সঙ্গত কারণে শ্রমিকদের মজুরি বৃদ্ধির অনুমতি দিয়েছে আমরা তাদের সাধুবাদ জানাই। শ্রমিক ও তাদের পরিবাররা যাতে অর্থনৈতিক চাপের এই সময় মোকাবিলা করতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে মজুরি বৃদ্ধির বিষয়টি ফয়সালা করার আহবান জানাচ্ছে।
শ্রমিকরা যাতে স্বাধীনভাবে ইউনিয়ন করতে পারে এবং ভয় ছাড়া যেন তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে পারে সরকারকে সেই পরিবেশ থাকার নিশ্চয়তা দিতে হবে। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গিকারবদ্ধ।
More Stories
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
