বিএনপির দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রোববার সকাল থেকে রাজধানীতে যান চলাচল কম দেখা গেছে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় নিরাপত্তা বেষ্টনী দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ।
রোববার সকাল ৯টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতাকর্মীকে আসতে দেখা যায়নি। কার্যালয়ে তালা দেওয়া রয়েছে। পুলিশের পাশাপাশি সাংবাদিকদের উপস্থিতি দেখা গেছে।
রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, কারওয়ান বাজার, আসাদগেট, শ্যামলী, ধানমন্ডি, মোহাম্মদপুর, মহাখালী, উত্তরা ও মিরপুর এলাকায় সকাল থেকেই যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। গণপরিবহন কম থাকায় লোকজনকে রিকশাসহ বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে দেখা যায়।
রোববার হরতালের সকালে নারায়ণগঞ্জে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধ্বস্তাধ্বস্তির খবর পাওয়া গেছে। এছাড়া সিলেটে ঢাকা-সিলেট মহাসড়কে মিছিল থেকে তিনজনকে আটকের খবর মিলেছে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বিএনপি এই হরতাল ডাকে। পরে জামায়াত ও গণতন্ত্র মঞ্চও একই দিনে হরতালের কর্মসূচি ঘোষণা করে।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
