জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, নির্বাচন উপযুক্ত সময়ে সঠিক পদ্ধতিতে হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ভোট গ্রহণযোগ্য হবে কিনা সেই বিষয়ে সাধারণ মানুষ চিন্তিত। এ নিয়ে জনগণের মাঝে উৎকণ্ঠা ও শঙ্কা বিরাজ করছে।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ‘উপজেলা ব্যবস্থা প্রবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, মানুষের কাছে এখন অগ্রাধিকার হচ্ছে সামনের নির্বাচন। নির্বাচন উপযুক্ত সময়ে সঠিক পদ্ধতিতে হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ভোট গ্রহণযোগ্য হবে কিনা সেই বিষয়ে সাধারণ মানুষ চিন্তিত। এ নিয়ে জনগণের মাঝে উৎকণ্ঠা ও শঙ্কা বিরাজ করছে। ভবিষ্যতে আমাদের কী হবে-এ নিয়ে মানুষ আতঙ্কিত।
তিনি বলেন, ক্ষমতাসীন সরকার বলছে ক্ষমতার বাইরে গেলে তাদের পিটিয়ে মারবে বিএনপি-জামায়াত। আমি বলছি, বিএনপি-জামায়াতকে লাগবে না। ১৬ কোটি মানুষকে যেখানে নিয়ে গেছেন, তারা ১টি করে ঢিল ছুড়লেই আপনারা শেষ হয়ে যাবেন। তাই পুলিশ ছাড়া চলতে পারবেন না। দেশবাসী কি আপনাদের আজীবন ক্ষমতায় রাখবে? এটা ভাবেন কেমন করে?
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে আমেরিকা গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ করেনি। সম্প্রতি জার্মানির এক প্রতিষ্ঠান ১২৯ দেশের মধ্যে জরিপ করে ২০২৩ সালের রিপোর্টে বলেছে, ৪৮ দেশে স্বৈরশাসন চলছে। তারা বলেছে বাংলাদেশ, লেবানন, মোজাম্বিক, নিকারাগুয়া ও উগান্ডায় নতুন করে তা চালু হয়েছে।
ডলারের দাম বাড়ছে তাই প্রতিটি পণ্যের দাম বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতি মাসে ১ বিলিয়ন ডলার কমছে। ১০৮ বিলিয়ন ডলার বিদেশি এবং দেশি ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে ঋণ ১০৯ বিলিয়ন ডলার ঋণ নেয়া হয়েছে। প্রতিটি মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৫ হাজার টাকা। প্রবাসী আয়ের চেয়ে ব্যয় বেশি। তাই রিজার্ভ কমে যাচ্ছে।
শ্রীলঙ্কা এখন আমাদের চেয়ে ভালো আছে জানিয়ে বিরোধীদলীয় উপনেতা বলেন, শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়েছিল, তখন এমনভাবেই তাদের রিজার্ভ কমেছিল। ১০ বিলিয়নে ঠেকলে দেশকে দেউলিয়া হিসেবে ধরে নেওয়া হয়। ডলারের দাম বাড়ছে, তাই প্রতিটি পণ্যের দর বৃদ্ধি পাচ্ছে।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
