অবরুদ্ধ গাজার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার দায় ফিলিস্তিনিদের ঘাড়েই চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন,গাজার আল-আহলি হাসপাতালে বিস্ফোরণের পেছনে ইসরায়েল নয়, বরং গাজার ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ কাজ বলে মনে হচ্ছে। ইসরায়েলে সফররত বাইডেন বুধবার এ কথা বলেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজার আল-আহলি হাসপাতালটিতে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল অবশ্য এই হামলার দায় অস্বীকার করেছে। তাদের দাবি, গাজার সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ ভুলে এই হামলা চালিয়ে থাকতে পারে।
গাজায় ইসরায়েলের হামলার প্রতি সমর্থন জানিয়ে বাইডেন বলেছেন, ‘গতকাল গাজার হাসপাতালে বিস্ফোরণে আমি গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে মনে হচ্ছে, এটি অন্য কোনও দল করেছে।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সম্বোধন করে বলার মাধ্যমে বাইডেন তার ভাষণ শুরু করেন। তিনি বলেন, ‘আমি একটি সাধারণ কারণে আজ এখানে থাকতে চেয়েছিলাম: আমি ইসরায়েলের জনগণ এবং বিশ্বের মানুষকে বোঝাতে চাই যে, মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় দাঁড়িয়ে আছে… আমি ব্যক্তিগতভাবে এসে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম।’
গাজায় হামলার প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি বলেন,‘ইসরায়েল যেহেতু এই হামলার জবাব দিয়েছে, সেহেতু আমার কাছে মনে হয়, আপনাদের আত্মরক্ষার জন্য যা প্রয়োজন তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আমরা তা নিশ্চিত করতে যাচ্ছি।’
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
