যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশগুলোকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ভাবি না। এটা নিয়ে অত হইচইয়ের কোনো কারণ নেই।
রোববার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপ, মত প্রকাশের স্বাধীনতা রক্ষাসহ ৫টি সুপারিশ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল) তাদের বক্তব্য দিয়েছে। আমরা একে স্বাগত জানাই। অনেকেই অনেক ধরনের অপিনিয়ন দেয়। কিন্তু এগুলো আমরা গ্রহণ করব কি করব না, সেটা আমাদের বিষয়।
তিনি বলেন, আমরা সবসময়ই সংলাপের পক্ষে। সব দল-মত নির্বিশেষে আলাপ করি আমরা। তারা চাইলে তারাও করুক। কোনো আপত্তি নেই। আমাদের এতে গুরুত্ব দেওয়ার কিছু নেই। সরকারের ওপর আস্থা রাখুন।
নির্বাচন একটি খেলা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের অনেক কূটনৈতিক এসে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ করে। তখন কেউ কেউ নির্বাচন নিয়ে কথা বলে। নির্বাচন নিয়ে অনেকে কথা বলে মজা পায়। গণমাধ্যমও তাদের উসকানি দেয়। এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।
তিনি বলেন, দুনিয়ার অধিকাংশ দেশে ইলেকশন অবজারভার নেই। কিন্তু সেসব দেশ ভালো চলছে। যুক্তরাষ্ট্রে কোনো ইলেকশন অবজারভার কখনো নেয় না। সুতরাং এগুলো নিয়ে আলাপ করে লাভ নেই।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
