গরিব দেখতে হলে মিউজিয়ামে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ‘বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না।’ তার প্রমাণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এ দেশের মানুষ ভুল করেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে কেউ দাবিয়ে রাখতে পারেনি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে যাচ্ছে বাংলাদেশ। গরিব দেখতে হলে মিউজিয়ামে যেতে হবে।
তিনি আরও বলেন, সারা বিশ্বের জনপ্রিয় ১০ জন প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা একজন। তিনি স্টার অব পিস। সারা বিশ্বের জননন্দিত নেতা। তিনি তলাবিহীন ঝুড়ি থেকে সম্ভাবনাময়ী বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন। দেশকে হৃদয় দিয়ে ভালোবাসেন। সেজন্য আমরা এগিয়ে আছি।
আসাদুজ্জামান খান বলেন, শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। নৌকার বিকল্প নৌকা। আওয়ামী লীগকে হৃদয় দিয়ে মানুষ ভালোবাসে, তাই ক্ষমতায় আছে। অথচ বিএনপির আমলে দেশে চাঁদাবাজি ছিল। চাঁদা না দিলে মানুষ ব্যবসা করতে পারত না, বাড়ি করতে পারত না।
আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসেনি। মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। তাই বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষ আলোকিত থাকতে চায়, অন্ধকারে থাকতে চায় না। মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে চায়।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, বিএনপি ইয়াতিমের টাকা মেরে খাওয়ার দল। তাই তারা জেলে আছে। কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। যারা ষড়যন্ত্র করবে তাদের সঠিক জবাব দেওয়া হবে। যদি লাঠি হাতে আসে তাহলে সেই হাত ভেঙে দেওয়া হবে। শেখ হাসিনার জন্য আমরা মাঠে আছি। নৌকার জন্য আমরা সব সময় থাকব।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবুর সঞ্চালনায় ও মুমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে জনসভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, নোয়াখালী আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক শহিদ উল্যা খাঁন সোহেল প্রমুখ বক্তব্য দেন। জনসভায় সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ডা. কাজী জাফর উল্যাহ, সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ভিপি মাহফুজুর রহমান বাহার, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে চাটখিল থানার নবনির্মিত কনফারেন্স রুম ও ব্যারাক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে সাংবাদিকদের বলেন, তারা ৯০ দিন টানা জ্বালাও-পোড়াও করে দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। এখন জনগণ আর অন্ধকার সময়ে ফিরে যেতে চায় না। দেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। সংবিধান অনুযায়ী চলবে দেশ। বিএনপি যতই আস্ফালন করুক, এ নির্বাচন কমিশনের অধীনেই যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
