নার্গিসকে নোবেল দেয়ার বিষয়ে এ পুরস্কারের ওয়েবসাইটে বলা হয়, ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার মানবাধিকার ও মুক্তিকে সমুন্নত রাখার জন্য কাজ করায় নরওয়েজিয়ান নোবেল কমিটি নার্গিস মোহাম্মদিকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি।
নরওয়েজিয়ান নোবেল কমিটি বাংলাদেশ সময় শুক্রবার বিকেলে এ পুরস্কার ঘোষণা করে।
নার্গিসকে নোবেল দেয়ার বিষয়ে এ পুরস্কারের ওয়েবসাইটে বলা হয়, ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার মানবাধিকার ও মুক্তিকে সমুন্নত রাখার জন্য কাজ করায় নরওয়েজিয়ান নোবেল কমিটি নার্গিস মোহাম্মদিকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এতে বলা হয়, এ বছরের নোবেল শান্তি পুরস্কার ইরানের ধর্মভিত্তিক সরকারের বৈষম্যমূলক নীতি এবং নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে নিপীড়নের বিরুদ্ধে গত বছর বিক্ষোভ করা লাখো মানুষকে দেয়া স্বীকৃতি।
নোবেল পুরস্কারের ওয়েবসাইটে বলা হয়, বিক্ষোভকারীদের মূলমন্ত্র ‘নারী-জীবন-স্বাধীনতা’ নার্গিস মোহাম্মদির আত্মত্যাগ ও কর্মের প্রতিফলন।
এতে উল্লেখ করা হয়, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীনতার অধিকারের জন্য অকুতোভয় সংগ্রামের ফলে নার্গিস মোহাম্মদিকে অনেক মূল্য চোকাতে হয়েছে। ইরান সরকার তাকে ১৩ বার গ্রেপ্তার করেছে।
ওয়েবসাইটে আরও বলা হয়, নার্গিসকে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাতের সাজা দেয়া হয়েছে, যিনি এখনও কারাবন্দি।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
