যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি মঙ্গলবার আইনপ্রণেতাদের ভোটে পদচ্যুত হয়েছেন।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কংগ্রেসের কোনো স্পিকারকে ভোটের মাধ্যমে সরিয়ে দেয়ার ঘটনা ঘটল। খবর বিবিসির।
ভোটাভুটিতে কেভিন ম্যাকার্থির বিপক্ষে গিয়েছেন প্রতিনিধি পরিষদের ২১৬ জন সদস্য। তাদের মধ্যে ২০৮ জন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের।
বাকি আটজন ম্যাকার্থির নিজ দল রিপাবলিকান পার্টির সদস্য। অপরদিকে তার পক্ষে ভোট দিয়েছেন পরিষদের ২১০ জন আইনপ্রণেতা।
এর আগে সোমবার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডানপন্থী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ কেভিন ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন।
তিনি ম্যাকার্থিবিরোধী হিসেবেও পরিচিত। তার অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে যতটা করা উচিত, তা করছেন না নিম্নকক্ষের স্পিকার।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখা ও শাটডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাসের পর থেকে কেভিন ম্যাকার্থি বেশ আলোচনায় ছিলেন। গত শনিবার কংগ্রেসের উভয় কক্ষে স্টপগ্যাপ তহবিল বিলটি পাস হয়।
এই তহবিল বিল আগামী নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকার নিশ্চয়তা দিয়েছে। তবে তাতে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি। এর পরপরই রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ জানান, তিনি স্পিকার কেভিন ম্যাকার্থিকে অপসারণের উদ্যোগ নেবেন।
ম্যাকার্থির পর অন্তর্বর্তীকালীন স্পিকার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রিপাবলিকান দলের আরেক আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে।
এদিকে প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার কে হচ্ছেন, তা এখনো পরিষ্কার নয়। সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকায় নাম রয়েছে রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস ও টম ইমারের নাম।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
