মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল শনিবার বাংলাদেশ সফরে এসেছে। তাদের সঙ্গে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক উপসহকারী মন্ত্রী জেনিন উইন। আজ রবিবার তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. খুরশেদ আলমের সঙ্গে বৈঠক করেন।
মার্কিন কর্মকর্তাদের বাংলাদেশ সফরের কারণ এবং তাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে—এসব নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব।
খুরশেদ আলম বলেন, ‘আমাদের কিছু বিষয় ছিল, যেমন আমাদের ছাত্ররা ঠিকমতো ভিসা পায় না। আমাদের যারা ধরেন, আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেন, মানে যারা বাংলাদেশি বংশোদ্ভূত, তাদের ভিসা পেতে সমস্যা হয়, সেই বিষয়গুলো তুলে ধরেছি। তারা বলেছেন, এ বিষয়গুলো বিবেচনা করবেন। তারা (যুক্তরাষ্ট্র) ভিসা ইস্যুর সময় (ভিসার মেয়াদ) কমিয়ে এনেছে, আগে যেটা অনেক বেশি ছিল, সেটা এখন ছয় মাসের মধ্যে এনেছে।’
এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘নিয়মিত সফরের অংশ হিসেবে তিনি ঢাকা এসেছেন। নির্দিষ্ট কোনো সমস্যা তারা তুলে ধরেছে বলে আমার মনে পড়ে না।’
ভিসা নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ জানিয়েছেন কি না—জবাবে খুরশেদ আলম বলেন, ‘না, এ বিষয়ে উদ্বেগ জানানোর কিছু নেই।’
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। তাদের এ বিষয়ে একটি উদ্বেগ আছে। তারা রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসন চায়। এতে আমাদেরও কোনো দ্বিমত নেই। কিন্তু এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় যে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে অত্যাচার থেকে রক্ষা করেছেন। এতে আমরা বড় ধরনের কোনো ভুল করে ফেলেছি।’
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
