আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সরকারকে অবৈধ বলেন, কিন্তু মিটিং করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। না নিলে খবর আছে। অনুমতি না নিলে পালাবার পথ পাবেন না। পালিয়ে যেতে হবে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশে এই কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আজকের এই কৃষক সমাবেশে দাঁড়িয়ে আমি বিএনপিকে জিজ্ঞেস করতে চাই- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কই? ভুয়া আল্টিমেটাম, এক দফা ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া, আন্দোলন ভুয়া, ক্ষমতা দখল ভুয়া।
তিনি আরও বলেন, তারা (বিএনপি) বলে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাবে; সেদিন আর বেশি দূরে না বিএনপির রাজনীতি কবরস্থানে যাবে। কবরস্থানে যাওয়ার সময় হয়েছে।
বিএনপির হাতে দেশ নিরাপদ নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়, স্বচ্ছ নির্বাচন নিরাপদ নয়, মুক্তিযুদ্ধ নিরাপদ নয়, স্বাধীনতার আদর্শ নিরাপদ নয়। ওরা ৭১ এর বাংলাদেশ চায় না। ওরা চায় খুন আর সন্ত্রাসের বাংলাদেশ, ওরা চায় দুর্নীতি আর স্বৈরাচারের বাংলাদেশ।
তিনি আরও বলেন, সামনে নভেম্বর, তারপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, ফাইনাল খেলা। খেলা হবে। প্রস্তুত হয়ে যান, নেত্রী আসছেন। আপনাদের ডাক দিবেন, যখনই ডাক দেবেন রাস্তায় নেমে আসতে হবে। যারা রাস্তা দখল করতে আসবে তাদের খবর আছে। যারা আগুন নিয়ে আসবে তাদের হাত আগুন জ্বালিয়ে দেব, যারা মারতে আসবে তাদের হাত ভেঙে দেব।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
