মার্কিন ডলারের বিনিময়ে আরও কমেছে টাকার মান। রোববার (২৪ সেপ্টেম্বর) রিজার্ভ থেকে রেমিট্যান্স, রপ্তানি ও আমদানি ব্যয় নিষ্পত্তিতে ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়।
এর প্রভাবে সোমবার (২৫ সেপ্টেম্বর) আন্তঃব্যাংক ডলার বিক্রির রেটও বেড়ে ১১০ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়। এতে ২০২৩-২৪ অর্থবছরে টাকার ১.৫২% অবমূল্যায়ন হয়েছে।
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক আলাদাভাবে ডলারের দাম ঘোষণা করেনি। রিজার্ভ থেকে ডলার বিক্রির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংক বাজারে ডলারের হার অনুসরণ করে আসছিল।
জুলাই মাসের প্রথম সপ্তাহে টাকার অবমূল্যায়ন হয় সর্বোচ্চ ২.৮৫ টাকা। এরপর থেকে আন্তঃব্যাংক ডলারের হার অনুযায়ী রিজার্ভ থেকে ডলারের বিক্রয়মূল্য বাড়িয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে জুলাইয়ের শুরুতে রিজার্ভের ডলারের দর দাঁড়ায় ১০৮.৮৫ টাকায়।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক ডলারের মূল্য ৯৫ টাকা নির্ধারণ করে, অর্থাৎ গত বছরের তুলনায় ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১৬.৩২ শতাংশ।
উল্লেখ্য, চলতি অর্থবছর কেন্দ্রীয় ব্যাংক তার নতুন মুদ্রানীতিতে একীভূত ও বাজার-চালিত একক বিনিময় হার ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়। এ পদ্ধতির মাধ্যমে টাকা ও মার্কিন ডলার, বা অন্য কোনো বৈদেশিক মুদ্রার মধ্যে বিনিময় হার বাজারের অনুযায়ী নির্ধারণ করা হতে পারে। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক বাফেদাকে ডলারের দাম দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণে রপ্তানি, আমদানি ও রেমিট্যান্সের জন্য বিভিন্ন হার নির্ধারণের নির্দেশ দেয়।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
