প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে চায়ের দাওয়াত দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
তবে বিএনপির এই নেতা জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিলে তিনি প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে অংশ নেবেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে টাইম টেলিভিশন নামে স্থানীয় এক গণমাধ্যমকে এ কথা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
ড. সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি আমাকে একটা নির্দেশনা দিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক সাহেবকে স্বাগত জানানোর জন্য এবং আপ্যায়ন করার। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমি কিছুক্ষণ আগে তার সঙ্গে দেখা করে সেই দাওয়াত পৌঁছে দিয়েছি। আমি বলেছি, আপনাকে (যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক) আমি চা খাওয়াতে চাই। কারণ, প্রধানমন্ত্রী এখানে এসেছেন। আপনিও আমাদের অতিথি।
জবাবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, চা খাওয়ার দাওয়াত আমি গ্রহণ করেছি। কিন্তু একটি আবদারও রয়েছে। আমার নেত্রী মুমূর্ষু অবস্থায়। আপনি কি প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন পারবেন যে, আমার নেত্রীকে (বেগম খালেদা জিয়া) বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা উনি (প্রধানমন্ত্রী) করে দিতে পারেন কিনা।
ড. সিদ্দিকুর রহমান বলেন, উনি (এম এ মালিক) বলেছেন প্রধানমন্ত্রী রাজি হলে আমার সঙ্গে এক জায়গায় বসে চা খাবেন। এটাই আলাপ হয়েছে। এখানে কোনো নাটকীয়তা নাই। ইতিমধ্যে এই প্রস্তাব আমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি। এখন প্রধানমন্ত্রী কী করবেন সেই বিষয়টি তিনি আমাকেও জানাতে পারেন অথবা উনি যার মাধ্যমে আমাকে নির্দেশনা দিয়েছেন তাকেও জানাতে পারেন।
এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি আমার কাছে এসেছিলেন। উনাকে শেখ হাসিনা বলেছেন, আমার সঙ্গে কথা বলার জন্য। উনি চায়ের দাওয়াত দিয়েছেন। আমি স্বাগত জানিয়েছি। তবে বলেছি, আমাদের নেত্রী অসুস্থ। উনার সুস্থতার জন্য বিদেশে আসা দরকার। উনি যদি নেত্রীকে বিদেশে পাঠানোর ঘোষণা দেন, তাহলে আমরা উনার সঙ্গে চা খেতে রাজি।
প্রসঙ্গত, জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ উপলক্ষে জ্যাকসন হাইটসে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। সেই বিক্ষোভে অংশ নেন এম এ মালিক।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
