বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেদিকে নজর থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য নেই দেশটির।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির অফিস অব এক্সটারনাল অ্যাফেয়ার্স ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) আয়োজিত আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কয়েক মাস পরেই নির্বাচন। সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেদিকে নজর রাখবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা, যেন বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে পিটার হাস যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ভারতের সঙ্গে সমানতালে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ। এটি খুবই কঠিন বিষয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ রাশিয়ার সঙ্গে যে পারমাণবিক চুক্তি করেছে এবং ভারতের সঙ্গে যেসব চুক্তি করছে, সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই।
রোহিঙ্গা সংকটের ব্যাপারে পিটার হাস বলেন, মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা হয়েছে। দুর্ভাগ্যবশত রোহিঙ্গাদের ফেরানো সম্ভব হয়নি। মিয়ানমারকে অবশ্যই তাদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে নিতে হবে।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
