বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ক্ষোভ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্থনি পি ডি এসপোসিটো। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে জানতে চাইবেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ প্রবাসীদের সংগঠন ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অ্যান্থনি পি ডি’ এসপোসিটো যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সম্পর্কিত মার্কিন কংগ্রেস কমিটির সদস্য এবং জরুরি ব্যবস্থাপনা ও প্রযুক্তিবিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান।
অ্যান্থনি বলেন, ক্যাপিটল হিলে ফিরে গিয়ে আমি স্টেট ডিপার্টমেন্ট ও হোমল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলব। বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী কীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তা আমি জিজ্ঞাসা করব।
সভায় কংগ্রেসম্যান বলেন, মাতৃভূমির বিরুদ্ধে বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারে বাংলাদেশি প্রবাসীদের উদ্বেগ-উৎকণ্ঠা দেখে আমিও বিচলিত হয়ে পড়ি, কারণ আমার নির্বাচনী এলাকার অনেক মানুষই বাংলাদেশি আমেরিকান।
‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’-এর অন্যতম সংগঠক সাংবাদিক লাবলু আনসার সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীর প্রসঙ্গ তোলেন। এর জবাবে কংগ্রেসম্যান বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অ্যাটর্নি জেনারেল বিল বারকে বিষয়টি দেখতে বলেছিলেন। ট্রাম্প ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাওয়ার কারণে এই বিষয়ে কোনো উন্নয়ন হয়নি।
বাংলাদেশি আমেরিকানদের প্রতি রাশেদ চৌধুরী ইস্যুতে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র রাশেদ চৌধুরীর মতো কোনো বড় অপরাধী বা মানবাধিকার লঙ্ঘনকারীর জন্য নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
