দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার বিবরণ দিতে গিয়ে নিজের মামলার সংখ্যা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা প্রতিদিন প্রায় সবাই মামলার হাজিরা দিতে নিম্ন আদালতে যাই। আমি ক্ষুদ্র মানুষ। আমার বিরুদ্ধেও ৯৮টি মামলা আছে। আর দুটো হলেই সেঞ্চুরি হবে।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ ও ক্ষমতাসীনদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মী মামলার জালে বন্দি। নতুন ও পুরাতন মিলিয়ে করা সব মামলায় বিএনপি নেতাকর্মীদের সময় কাটছে আদালতের বারান্দায়। এসব মামলার হাজিরার কারণে দলটির নেতাকর্মীরা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারছেন না।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানস্থ লেকশোর হোটেলে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘কারেন্ট স্টেট অব জুডিশিয়ারি: এ টুল টু অপরেস অপজিশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।
বিরোধীদলের নেতাকর্মীদের দমনে এবং ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার আদালতকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, আপনি যদি ঢাকা নিম্ন আদালতে যান, দেখবেন গিজগিজ করছে মানুষ। এসব মানুষ বিএনপির। আমাদের রাজনৈতিক কর্মী, একজনও বাদ নেই। সকালে তারা মামলার হাজিরার কারণে রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারেন না। বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিচারব্যবস্থা যেটা আছে, সেটা এখন পুরোপুরি সরকারের হাতে।
বিচারব্যবস্থা দলীয়করণ হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বর্তমানে পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদের মতো কথা বলেন। বিচারব্যবস্থা পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে গেছে। এমনিভাবে সমস্ত জায়গায় জবরদখল প্রতিষ্ঠা করেছে সরকার। লক্ষ্য একটাই, ভিন্ন কায়দায় বাকশাল প্রতিষ্ঠা করা।
বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছে। তারা আর এই সরকারকে দেখতে চায় না। অচিরেই তারা এ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। বিজয় আমাদের সুনিশ্চিত।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
