ভারতের সভাপতিত্বে সম্প্রতি শেষ হওয়া জি-২০ শীর্ষ সম্মেলনকে বিরাট সাফল্য হিসেবে অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সম্মেলনকে ভারতের জন্য বিরাট এক সাফল্য বলে অভিহিত করেন।
জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার অনুপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক রাষ্ট্রেরই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে সংস্থাটি আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছে।
ইউক্রেন যুদ্ধের কথা স্মরণ করে জি-২০ সম্মেলনে এ ব্যাপারে সকল রাষ্ট্র সম্মত হয়েছে যে, পারমাণবিক অস্ত্রের ব্যবহার বর্তমানে সকলের জন্যেই হুমকিস্বরূপ। এমনকি রাশিয়ার উল্লেখ না করেই উপস্থিত সদস্য রাষ্ট্রসমূহ বালি ঘোষণার কথা স্মরণ করে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়। তাছাড়া প্রতিটি সদস্য রাষ্ট্রই মনে করে তাদের অবশ্যই জাতিসংঘের উদ্দেশ্য ও নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করতে হবে। জাতিসংঘের সনদের প্রতি সম্মান বজায় রেখে প্রতিটি রাষ্ট্রকে আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং অপর রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে।
জি-২০ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম এবং ভূ-রাজনৈতিক বিষয়ক কোন সংস্থা না হলেও ভূ-রাজনীতি অর্থনৈতিক বিষয়সমূহে প্রভাব ফেলতে পারে।
তাই আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বসহ আন্তর্জাতিক নীতিসমূহকে সমুন্নত রাখার জন্য সকল সদস্য রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানায় জি-২০। এই প্রথম জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ছিল ভারত। গত ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গত বছর ইন্দোনেশিয়া জি-২০ এর আয়োজক দেশ হিসেবে ছিল এবং পরবর্তী বছর ব্রাজিল এ দায়িত্ব পালন করবে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
