ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এনজিও ফ্রেন্ডশিপ এসপিও-এর একটি সহযোগী প্রতিষ্ঠান কন্টিক পরিচালিত বাংলাদেশের ঐতিহ্যবাহী পানসি নৌকায় নদীভ্রমণ উপভোগ করেছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) ফ্রেন্ডশিপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ও ফ্রেন্ডশিপ এসপিও যৌথভাবে এ নৌকা ভ্রমণের আয়োজন করে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুয়, ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভ্রমণে ম্যাখোঁর সঙ্গে ছিলেন।
‘ফিশ ডি’ওর’ (সোনার তীর) নামের বৃহত্তম পানসিনৌকাটি ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে সকাল ১১টায় তুরাগ নদীর তীরে মিরপুরের বড় বাজার ইকো পার্ক ডক থেকে রওনা হয়।
নৌকাটি সাভারের কাউন্দিয়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণাতলি নদীর মধ্য দিয়েও যাত্রা করে গ্রামীণ, নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়।
আয়োজকরা জানান, এই নৌকাভ্রমণ নদীকেন্দ্রিক, গ্রামীণ বাংলাদেশের জীবন ও জীবিকা এবং এসব জলপথের সঙ্গে জড়িত শতবর্ষের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরে।
ভ্রমণকালে পানশীর যাত্রীরা নৌকা বাইচ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও বাউল গান এবং স্থানীয় মাছ ধরার কৌশলের একটি লাইভ প্রদর্শনী উপভোগ করেন।
উত্তরবঙ্গের নদী অববাহিকায় মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল পানসি নৌকা, যখন নদী ও উপনদীগুলো ছিল বিভিন্ন দ্বীপ ও গ্রামের সাথে সংযোগকারী প্রধান পথ।
বিশেষ করে ডিজেল ইঞ্জিন ও সাধারণ কারখানায় তৈরি নৌকার কারণে অপ্রচলিত হওয়ার আগে বাংলার কৃষকরা তাদের ক্ষেত থেকে বাজারে এবং অন্যান্য স্থানে ধান পরিবহনের জন্য এই নৌকা ব্যবহার করত।
মালামাল পরিবহন থেকে শুরু করে বাইচ, যাতায়াত, মাছ ধরা ও ভ্রমণসহ সবকিছুর জন্য এক সময় কাঠের নৌকা ব্যবহার করা হত।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
