ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে অংশ নিয়ে বিশ্বনেতাদের ‘নতুন স্নায়ুযুদ্ধের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বুধবার তিনি বলেছেন, দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব মোকাবিলা করার সময় ‘নতুন স্নায়ুযুদ্ধ’ এড়ানোকে গুরুত্ব দিতে হবে। খবর আলজাজিরার।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ভূরাজনৈতিক তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝে ইন্দোনেশিয়ায় আসিয়ান জোটের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর এই জোটের বার্ষিক শীর্ষ সম্মেলনে লি বলেছেন, দেশগুলোর মাঝে বিদ্যমান মতপার্থক্য ও বিরোধ যথাযথভাবে মোকাবিলা করা প্রয়োজন।
বর্তমানে কারও পক্ষ নেওয়া, ব্লকের সংঘাত এবং একটি নতুন স্নায়ুযুদ্ধের বিরোধিতা করার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রধান শক্তির দেশগুলোর বিরোধে জড়ানোর বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন লি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভারতসহ বিভিন্ন অংশীদার দেশগুলোর নেতাদের সঙ্গেও বিস্তৃত আলোচনা করছেন এই জোটের নেতারা।
এদিকে মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং সহিংসতার ঘটনায় জান্তাকে দায়ী করেছে আসিয়ান। এমন বিবৃতিকে ‘একতরফা’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছে সামরিক সরকার। একই সঙ্গে আগামীতে আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ না করার কথা জানিয়েছে তারা।
মিয়ানমার সংকট সমাধানে করণীয় নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় আলোচনা করে ১০ সদস্যের জোটটি। একটি শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে আসিয়ান। এটি পাঁচ দফা ঐকমত্য নামে পরিচিত। সব পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়েছে এতে। মিয়ানমারের জেনারেলরা এটাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। প্রথম দিকে এই পাঁচ দফায় ঐকমত্যে পৌঁছলেও এখন তা বাস্তবায়নে গড়িমসি করছে জান্তা।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
