চীন জানিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এ সপ্তাহান্তে ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না। পরিবর্তে প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করবেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সম্মেলনে শি’র সাথে সাক্ষাৎ হবে না জেনে তিনি নিরাশ হয়েছেন।
গত বছর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে এই দুই নেতার দেখা হয়েছিল।
চীনা প্রেসিডেন্ট কেন বিশ্ব নেতাদের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে যাচ্ছেন না তা পরিষ্কার নয়।
তবে বিশ্লেষকরা বলছেন, সম্মেলনে তার এই অনুপস্থিতির বেশ গুরুত্ব আছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং জি-২০ শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ ভারতের সাথে চীনের সম্পর্কে কিছু টানাপোড়েন দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে উত্তেজনা কমাতে এ বছর ওয়াশিংটনের দিক থেকে কিছু কূটনৈতিক দৌড়-ঝাঁপ সত্ত্বেও খুব একটা ফল হয়নি।
চীন ও ভারতের সম্পর্কেও তিক্ততা তৈরি হয়েছে সীমানা বিরোধকে ঘিরে।
হিমালয় অঞ্চলে সীমানা বিরোধ নিয়ে এই দুই দেশ সেখানে মুখোমুখি অবস্থানে আছে।
গত সপ্তাহে বেইজিং একটি মানচিত্র প্রকাশ করেছিল যেখানে ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই-চিন মালভূমি চীনের সীমানাভুক্ত বলে দেখানো হয়েছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত।
তবে শি ও বাইডেনের মধ্যে নভেম্বরে সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনে দেখা হওয়ার সুযোগ আছে।
গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে দুই নেতার মধ্যে সাক্ষাতের দু’মাস পর যুক্তরাষ্ট্রের আকাশে কথিত চীনা গুপ্তচর বেলুন ওড়ানোর অভিযোগ নিয়ে দু দেশের সম্পর্কে তিক্ততা তৈরি হয়। এই ঘটনায় সম্পর্ক উন্নয়নের আশা মুখ থুবড়ে পড়ে।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
