পেশাগত ভুয়া সনদ নিয়ে বাংলাদেশ থেকে যারা বিদেশে যাচ্ছেন এবং এসব ভুয়া সনদ দেয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদসচিব বলেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তথ্য আসছে, ভুয়া সনদ নিয়ে বিদেশে যাচ্ছেন তারা। ভুয়া ডাক্তার, ভুয়া ইঞ্জিনিয়ারিং- এ রকম পাস করে তারা যাচ্ছেন।
ভুয়া সনদধারী বিদেশগামীদের ধরতে নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিভাবে এই ভুয়া সার্টিফিকেট তারা নেয়, কিভাবে এই ভুয়া সার্টিফিকেটসহ তারা যায়, কারা তাদের এ কাজে সহযোগিতা করে এবং তারা নিজেরাও যারা কাজটি করছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করবে।
ভুয়া সনদধারীদের সংখ্যার প্রসঙ্গে তিনি বলেন, সংখ্যা বিষয় নয়। এ রকম অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে। হয়তো দেখা গেল, একজন আসলে ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে গেছেন। ওই দেশে গিয়ে ধরা পড়েছেন। তখন একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। সেখানে তারা একটা অস্বস্তির মধ্যে পড়ে যান। এটিকে খুব শক্তভাবে ব্যবস্থাপনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
