‘প্রবাসে প্রাণের বাংলাদেশ’ স্লোগানে নতুন প্রজন্মে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা প্রবাহিত করার সংকল্পে এবং প্রিয় মাতৃভূমির সামগ্রিক কল্যাণে বিশেষজ্ঞগণের সমন্বয়ে সেমিনার-সিম্পোজিয়ামের শুভ সূচনা ঘটিয়ে কানাডার মন্ট্রিয়লে ১ সেপ্টেম্বর শুক্রবার শুরু হলো ‘৩৭তম ফোবানা’র ৩ দিনব্যাপী বাংলাদেশ সম্মেলন।
ফোবানার নির্বাহী চেয়ারম্যান আতিকুর রহমান, নির্বাহী সচিব ড. রফিক খান, হোস্ট কমিটির কনভেনর দেওয়ান মনিরুজ্জামান অনাড়ম্বর এক ডিনার পার্টিতে বিপুল করতালির মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা এবং জাকারিয়া চৌধুরী ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারি বিশিষ্টজনেরা।
ফোবানার হোস্ট কমিটির কনভেনর দেওয়ান মনিরুজ্জামান এ সময় বলেন, কানাডার বেশ কটি সংগঠনের সম্পৃক্ততা ঘটেছে এবারের সম্মেলনে।
এভাবেই ফোবানার ব্যাপ্তি বিকশিত হচ্ছে। সবচেয়ে সুখের সংবাদ হলো, এবার ইয়ুথ ফোরামের সেমিনারে বাংলাদেশ থেকে ভার্চুয়ালে অংশ নেবেন ইয়ুথরা। পারস্পরিক মতবিনিময়ের মধ্যদিয়ে তাদের মধ্যেকার নেটওয়ার্ক বিস্তৃত হবে কানাডা ও যুক্তরাষ্ট্রে বেড়ে উঠা প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতি বিকাশের ব্যাপারটি। শুধু তাই নয়, প্রবাসের প্রজন্ম তার মা-বাবার দেশের সাথে বিশেষ একটি সম্পর্কে আবর্তিত হবেন বলে আশা করছি।
দেওয়ান মনিরুজ্জামান বিশেষভাবে উল্লেখ করেন যে, সম্মেলনের প্রাইম টাইমে অথবা শনিবার অপরাহ্নে কথা বলবেন কানাডার এমপি এ্যাঞ্জেলো ইয়াকনো এবং অ্যানি কৌটরাকিস। এছাড়াও কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানী জোলিরও আসার কথা।
ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, মীট অ্যান্ড গ্রীট’র মধ্যদিয়ে শুরু হওয়া এই ফোবানায় কানাডা ও আমেরিকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের মেধাবিদেরকে স্কলারশিপ প্রদান করা হবে। ফোবানার নিবেদিতপ্রাণ সংগঠক প্রয়াত রানী কবির স্মরণে এবার একটি এওয়ার্ড প্রবর্তণ করা হয়েছে, যা পাবেন নতুন প্রজন্মের বিশেষভাবে কৃতিত্ব প্রদর্শনকারি একজন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
