বর্তমান সরকারকে এক দফা আন্দোলনের মাধ্যমে বিদায় করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা জেল-জুলুম, গুম-খুন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়, কিন্তু এদেশের মানুষ তা হতে দেবে না।’
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। তিনি আরও বলেছেন, বিএনপির মূল লক্ষ্য এক দফার আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় নিতে হবে।
মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে শহীদ জিয়া বিএনপি গঠন করেছিলেন। আজ গণতন্ত্র এ সরকার লুণ্ঠন করেছে। তা ফিরিয়ে আনার জন্য আমরা একদফা আন্দোলন করছি।’ তিনি বলেন, ‘আজকে এই প্রতিষ্ঠার দিন আমাদের জন্য আনন্দের হলেও আমাদের মূল লক্ষ্য রাজপথ। মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপি রাজপথ ছাড়বে। তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনে জনগণ জয়ী হবেই।’
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ মানুষ দিশেহারা। সরকারকে আন্দোলনেই সরাতে হবে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, মীর সরফত আলী সপু, কামরুজ্জামান রতন, রকিবুল ইসলাম বকুল, সেলিম ভূঁইয়া, ডা. রফিকুল ইসলাম, হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
