প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবকিছুর বিকল্প আছে। ডিম যখন বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে। নষ্ট হবে না।’
মঙ্গলবার গণভবনে ব্রিকস সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম প্রশ্ন করেন, নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যে সিন্ডিকেট করে ১৫-২০ দিনের গ্যাপে জনগণের পকেট থেকে অনেক টাকা নিয়ে যাওয়া হয়। এটি কয়েক বছর ধরেই চলছে। সিন্ডিকেটের কথা দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন যে, সেই জায়গাটায় হাত দেওয়া যায় না। তারা বলেন, এখানে হাত দিতে গেলে বিপদ আছে। নিত্যপণ্যের এই মৌসুমি ব্যবসায়ীদের নিরস্ত্র করার, তাদের প্রতিরোধ করার বা মৌসুমি ব্যবসা থেকে তাদের বিরত রাখার ব্যাপারে সরকার কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিপদ আছে, কে বলেছে আমি জানি না। আমরা তো সঙ্গে সঙ্গে যখন হয়, তখন তো ব্যবস্থা নিয়ে থাকি।’
এ সময় সাইফুল আলম বলেন, ‘দুজন মন্ত্রী বলেছেন, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না।’ তখন শেখ হাসিনা বলেন, ‘কে বলেছে?’ জবাবে যুগান্তর সম্পাদক বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছেন।’ এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছে, আমি বাণিজ্যমন্ত্রীকে ধরব তো।’
সাইফুল আলম বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছেন, সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। পেঁয়াজ এক রাতে ২০ টাকা বেড়ে যাবে, এটা তো সম্ভব না।’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘ঠিক আছে, আমি বাণিজ্যমন্ত্রীকে ধরতেছি।’
সিন্ডিকেটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা সব সময়, বাংলাদেশে একটা শ্রেণি আছে। আমাদের খাদ্যপণ্য নিয়ে কয়েকটা হাউস আছে, যারা ব্যবসা করে। তারা যখনই আর্টিফিসিয়ালি দাম বাড়ায়, আমরা তো সাথে সাথে সেটা আমদানি করি অথবা বিকল্প ব্যবস্থা আমরা করি যাতে তারা বাধ্য হয় দাম কমাতে। সাথে সাথে আমরা ব্যবস্থা তো নেই। কাজেই সিন্ডিকেট থাকলে, সিন্ডিকেট ভাঙা যাবে না এটা তো কোনো কথা না। কে কত বড় শক্তিশালী সিন্ডিকেট আমি জানি না। ঠিক আছে আমি দেখব এটা, কি ব্যবস্থা করা যায়।’
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
