বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনার মতো যোগ্য কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুর গোলারটেক মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে আগামীতে প্রধানমন্ত্রী হবার মতো শেখ হাসিনার বিকল্প কোনো নেতা আছে? এ দেশের জনগণও চায় না, শেখ হাসিনা পদত্যাগ করুক। তারা সংসদ বিলুপ্ত কিংবা তত্ত্বাবধায়ক সরকারও চায় না।
ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেবে।
তিনি আরো বলেন, বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। বিএনপির দফা-আন্দোলন সব ভুয়া। বিএনপি নেতাদের দুজনই দণ্ডিত। তাদের নেতৃত্ব কে দেবে কেউ জানে না।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির তিনটি গুণ- সন্ত্রাস, দুর্নীতি আর মানুষ খুন। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে তাই তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেয়া যাবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫-২০০৪ সাল পর্যন্ত বিএনপির নির্যাতন কেউ ভোলেনি। বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। আর শেখ হাসিনার নির্দেশ, বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না। যেই বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই বলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কিছু হবে না।
তিনি আরো বলেন, বিদ্যুতের জায়গায় যারা খাম্বা দিয়েছে, তাদের মুখে বড় বড় কথা মানায় না। তাদের ভোট দিলে আবারো তারা দুর্নীতি আর লুটপাট করবে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে এ দেশকে পাকিস্তান বানাবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি আলোচনা সভাটি সঞ্চালনা করেন।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
