চিকিৎসার জন্য বিএনপির শীর্ষস্থানীয় ৩ নেতা বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সর্বশেষ শনিবার গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঙ্গে তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ তাদের দুই ছেলেও রয়েছেন।
শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন আব্বাস দম্পতি।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পদক ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের শারীরিক বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় তিনি চিকিৎসকের পরামর্শ এবং নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।
ডা. রফিক জানান, আফরোজা আব্বাসও ফলোআপ চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন। গত বছর পাকস্থলির সমস্যার কারণে চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।
এর আগে গত ২৪ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারির ফলোআপ চিকিৎসার জন্য প্রতিবছরই সিঙ্গাপুর যান মির্জা ফখরুল।
এ ছাড়া গত ২৭ জুন থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার ব্রেইনে টিউমার ধরা পড়ায় সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
