রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনার যোদ্ধাদের আনুগত্যের অঙ্গীকারনামায় সই করতে বলেছেন। স্থানীয় সময় শুক্রবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে তিনি এ আদেশ দেন। রয়টার্স লিখেছে, ওয়াগনার ও অন্যান্য বেসরকারি সামরিক সংগঠনগুলোকে বাধ্যতামূলকভাবে অঙ্গীকারনামায় সই করানোর নির্দেশনার মানে হলো, এগুলোকে শক্তভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া।
গত ২৩ আগস্ট রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনাদের ওই গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন নিহত হন। এর পরই প্রশ্ন ওঠে, শত শত সেনা নিয়ে গঠিত তাঁর বাহিনীটির ভাগ্যে আসলে কী ঘটতে যাচ্ছে!
কয়েক মাস আগে ইউক্রেন যুদ্ধে হঠাৎই বিদ্রোহ করে বসেন প্রিগোজিন। পুতিন এ বিদ্রোহকে ‘পিঠে ছুরিকাঘাত’ বলে মন্তব্য করেছিলেন। এ প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, প্রিগোজিনের মৃত্যুতে ক্রেমলিনের হাত রয়েছে। তবে ক্রেমলিন বলছে, এটা ‘ডাহা মিথ্যা কথা’।
এদিকে রাশিয়ার বেলগ্রেড অঞ্চলের গভর্নর শনিবার বলেছেন, সীমান্তবর্তী রুশ শহর উরাজভোতে ব্যাপক গোলাবর্ষণ করেছে ইউক্রেন। শহরটি সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। অন্যদিকে খারকিভে রুশ গোলাবর্ষণে অন্তত দু’জন নিহত হয়েছেন। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ওই অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ এ তথ্য নিশ্চিত করেন। চলমান পরিস্থিতিতে ইউক্রেনীয় বাহিনীর বিশ্বাস, তারা দেশের দক্ষিণাঞ্চলে রাশিয়ার একটি শক্ত প্রতিরোধ ভাঙতে সক্ষম হয়েছে। এতে তারা দ্রুত সামনে এগোতে পারবে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
