ভারতের চন্দ্রাভিযান সফল হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের অল্প কিছুক্ষণের মধ্যেই লাইভ বক্তব্যে মোদি বলেন, ভারত আজ ইতিহাস সৃষ্টি করেছে।
দক্ষিণ আফ্রিকার জোহানেস বার্গ থেকে দেওয়া লাইভ বক্তব্যে মোদি বলেন, ‘ভারত এখন চাঁদে। আজ ভারতের জন্য এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনটি ভারতের ইতিহাস চিরদিন মনে রাখবে, এবং আমাদেরকে এক নতুন ভবিষ্যতের দিকে পরিচালিত করবে।’
ভারত এর আগেও ২ বার চন্দ্রাভিযানের উদ্যোগ নিয়েছিল, কিন্তু ব্যার্থ হয়েছিল সেসব অভিযান। চন্দ্রযান ৩ চাঁদের অভিমুখে ভারতের তৃতীয় অভিযান এবং এটি সফল। নিজ বক্তব্যে মোদি বলেন, ‘এই অভিযান প্রমাণ করেছে— অতীতের ব্যার্থতা থেকে শিক্ষা নেওয়া হলে তা সাফল্য এনে দেয়। আকাশের কোনো সীমা নেই এবং আজকের দিনটির জন্য ভারতের পরবর্তী প্রজন্মের সদস্যরা আমাদের স্মরণ করবে।’
বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে নভোযান পাঠাল ভারত। গত ১৪ জুলাই, শুক্রবার স্থানীয় সময় ২ টা ৩৫ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের শ্রীহরিকোটা শহরের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতের নিজস্ব রকেট চন্দ্রযান ৩।
বুধবারের লাইভ বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত এক বিশ্ব, এক পরিবার এবং এক ও অভিন্ন ভবিষ্যতে বিশ্বাস করে। সেই হিসেবে আজকের এই সাফল্য কেবল ভারতের সাফল্য নয়। এই কৃতিত্ব কেবল ভারতের একার নয়। এই সাফল্য-কৃতিত্বের ভাগীদার সমগ্র মানবতা।’
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
