আসছে জাতীয় নির্বাচনের আগেই যুক্তরাজ্য ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্তি ও স্মার্ট এনআইডি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।
সোমবার (২১ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে কমিশন সভার পর সাংবাদিকদের কাছে ইসি সচিব মো. জাহাংগীর আলম বিভিন্ন বিষয় তুলে ধরেন। বলেন, ১৯৮৩ সালের অর্ডিন্যান্স বাংলায় অনুবাদ করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। কোনো পরিবর্তন না করে সেটা শুধু বাংলায় অনূদিত হবে।
এছাড়া নির্বাচন প্রশিক্ষণের ক্যালেন্ডারে পরিবর্তন এসেছে জানিয়ে সচিব বলেন, সংসদ ও উপজেলা নির্বাচনের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠ পর্যায়ে যখন যে দায়িত্বে থাকবেন তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা আপ্যায়ন ভাতা পাবেন।
৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়ার কথা জানিয়েছেন ইসি সচিব। বলেন, তফসিলের পর শুরু হবে প্রশিক্ষণ। এর আগে প্রশিক্ষণ যারা দিবেন তাদের প্রশিক্ষণ হবে।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, বাংলাদেশের যারা প্রবাসে থাকেন তাদের এনআইডি করার ক্ষেত্রে যে কার্যক্রমটা চলমান, সংযুক্ত আরব আমিরাতের সাথে পাইলট প্রজেক্টের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দুইটি দেশ- যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবে কাজ করার অনুরোধ জানিয়েছে। সেই কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
