দীর্ঘ ১৬ মাস পরে জাতিসংঘের নিরাপত্তা বিভাগে কর্মরত বাংলাদেশি নাগরিক লে. কর্নেল (অব) একেএম সুফিউল আনামকে ইয়েমেন থেকে উদ্ধার করা হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, অপহরণকারীরা ছিল আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলার সদস্য। তাকে উদ্ধারের জন্য বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ তৎপর ছিল। বিভিন্ন দেশ ও জাতিসংঘের সহায়তায় উদ্ধার হন সুফিউল আনাম।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে কীভাবে সুফিউল আনামকে উদ্ধার করা হলো সে বিষয়ে বিস্তারিত জানানো হয়।
জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পররাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সভাপতিত্বে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।
তিনি বলেন, ‘এ ঘটনার পরই কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে (ইয়েমেনে সমবর্তী দায়িত্বপ্রাপ্ত) উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশের অন্যান্য দূতাবাসকেও এ ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির মাধ্যমে এ বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়।’
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ এবং পত্রবিনিময়ের মাধ্যমে সর্বোচ্চ তৎপরতা চালানোর বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেন বলে তিনি জানান। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের সঙ্গে বিভিন্ন সময়ে টেলিফোনে আলাপ করেন।
গত বছরের ৩০ নভেম্বরে ওমান, সৌদি আরব, কাতার ও ইয়েমেনে একটি প্রতিনিধি দল প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে ওমান, ইয়েমেন, কাতার, কুয়েত এবং আবুধাবি সরকারের সহায়তা চেয়ে নোট ভারবাল প্রেরণ করা হয়। সকল প্রস্তুতি শেষে এ বছরের প্রথম দিকে একজন প্রাক্তন রাষ্ট্রদূতের সমন্বয়ে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ওমান, কাতার এবং সৌদি আরব সফর করেন বলে তিনি জানান।
সেহেলী সাবরীন বলেন, অবশেষে লে. কর্নেল (অব) একেএম সুফিউল আনাম এবং জাতিসংঘের আরও চার জন কর্মকর্তা গত ৮ আগস্ট মুক্তি পান। উদ্ধার হওয়ার পরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপে উদ্ধার তৎপরতায় সহায়তা করার জন্য তাকে ধন্যবাদ দেন।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
