ইঞ্জিনিয়ার মিখাইল খান ক্যালিফোর্নিয়া স্টেষ্ট এর পেকোমা সিটির ল্যান্ড চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ইতিমধ্যে চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। টানা তৃতীয়বারের মত তিনি পেকামা সিটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সংগঠক ও সমাজকর্মী মিখাইল খান চট্টগ্রামের ছেলে। তার মা লেখিকা মরহুমা জেসমিন খান ও পিতা সমাজসেবক মোসলেম খান। এক ভাই এক বোনের মধ্যে তিনি বড়।
মিখাইল খান লস এঞ্জেলেসের বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
ক্যালিফোর্নিয়ার পেকোমা সিটিতে তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লিটল বাংলাদেশ প্রেস ক্লাব সহ বাংলার বিজয় বহর এবং বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনেরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, মিখাইল খান দ্বিতীয়বারের মত পেকোমা নেবারহুড কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ল্যান্ড কমিটির চেয়ার বিগত ছয় বছর (তিনটার্ম)।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
