কুয়েতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দিবসের ওপর পাঠানো বাণী পাঠ, ভিডিও চিত্র প্রদর্শনী ও উন্মুক্ত আলোচনা ইত্যাদি।
মঙ্গলবার সকালে দূতাবাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিকেলে দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। উন্মুক্ত আলোচনায় প্রবাসীরা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে অনুসরণের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
