অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চেয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ।
মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলার মিলনায়তনে এক অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চান ওসি। জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করেছিল উপজেলা প্রশাসন।
সন্ধ্যায় ওসির বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ওসি ফারুক আহমেদ বলেন, নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।’
অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার এক আত্মীয় হাসপাতালে আছে। আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না।’
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, তিনি কি বলেছেন আমি জানি না। আগে দেখতে হবে। তারপর বলতে পারব।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
