বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়, যাতে জনগণের আশা পূরণ হয়।
তিনি বলেন, ‘কোনো দলই আমাদের শত্রু নয়। প্রতিটি দলই আমাদের কাছে সমান। আমরা সব রাজনৈতিক দলকে একই চোখে দেখি। আমরা প্রতিটি রাজনৈতিক দলকে নিরপেক্ষভাবে দেখতে চাই।’
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের এবং জাপা চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাসরুর মওলার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
সোমবার দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাসরুরের গুলশানের বাসায় এ বৈঠক হয়।
বৈঠকের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে মাসরুর মাওলা বলেন, ‘যেহেতু আমরা প্রতিটি রাজনৈতিক দলকে নিরপেক্ষভাবে দেখি, তাই আমরা জানুয়ারিতে দেশে বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে দেখতে চাই।’
বৈঠকে পিটার হাস আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধান বিরোধী দলের ভাবনা জানতে চান।
মাসরুর বলেন, ‘জবাবে আমরা তাকে বলেছি, বর্তমানে আমরা ৩০০টি নির্বাচনী এলাকায় অংশগ্রহণের কথা ভাবছি। আমরা অন্য কোনো বিকল্প ভাবছি না। কারণ এই বিষয়ে এখনো সময় আছে।’
তিনি আরও বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি, আমরা যেমন রাজপথে মিছিল পছন্দ করি না, তেমনি আমরা বুঝি সংলাপের মাধ্যমে দেশে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হওয়া উচিত।’
মাসরুর মাওলা জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে আরও স্যাংশন আসছে কি না, এমন প্রশ্নের জবাবে বৈঠকে পিটার হাস বলেছেন, ‘এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমার কাছে নেই।’
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
