মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ।
দেশটির ইপুহ রাজ্যের অভিবাসন বিভাগ শুক্রবার মানজুংয়ের ব্যবসায়িক প্রাঙ্গণ এবং আবাসিক এলাকায় অপস সাপু (অপারেশন ক্লিন) অভিযান চালিয়ে সেলেরা, কুটিপ ও বেলাঞ্জা থেকে ৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে।
আজ সোমবার দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা ও দ্যা সান ডেইলি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ‘শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ৬ ঘণ্টার অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ৬২ জন পুরুষ, ২৩ জন মহিলা এবং ৫ শিশু রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ইন্দোনেশিয়ার ৬৬, বাংলাদেশের ১৪, মিয়ানমারের ৫, নেপাল ও ভারতের ২ জন করে এবং পাকিস্তানের ১ জন আছে। যাদের বয়স ১ থেকে ৫০ বছরের মধ্যে।’
রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক হাপদজান হুসাইনি এক বিবৃতিতে বলেছেন, ‘কাজের পারমিট ও পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে এবং বৈধ কাগজপত্র না থাকায় অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ১৫ (১) (সি) এবং ৬ (১) (সি), ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসী আইন ২০০৭ এবং পাসপোর্ট আইন ১৯৬৬-এর ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
হাপদজান হুসাইনি বলেছেন, ‘অভিবাস বিভাগ আবাসিক ও বাণিজ্যিক জায়গার মালিকদের তদন্ত করা হবে, যারা অবৈধ বিদেশিদের থাকার অনুমতি দিয়েছে। এ ছাড়া যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অবৈধ অভিবাসীদের তথ্য শেয়ার করতে স্থানীয় জনসাধারণকে অনুরোধ জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
