যুক্তরাষ্ট্রে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। গত বছর দেশটিতে ৪৯ হাজার ৪৪৯ জন আত্মহত্যা করেছে যা আগে বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্র (সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সংস্থাটির বিবৃতিতে যুক্তরাষ্ট্র স্বাস্থ্য ও মানবিক সেবা বিষয়ক মন্ত্রী জ্যাভিয়ের বেকেরা বলেছেন,যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জনের ৯ জনই বিশ্বাস করেন মার্কিনিরা মানসিক সমস্যা আছে।
অনেকে মনে করেন সাহায্য চাইতে গেলে নিজেকে দুর্বল বলে প্রমাণ করা হবে। এজন্য মানসিক সমস্যা আরও প্রকট হয়েছে। এই সমস্যা ও আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি ২৫ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে। যা আগের বছরের চেয়ে দশমিক ৭ শতাংশ বেশি।
মার্কিন সার্জন জেনারেল বিবেক মুর্তি বলেন, মানসিক স্বাস্থ্য এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এর বিরুদ্ধে সবাই যেন একা একা লড়ছে।
আমেরিকান ফাউন্ডেশন ফর সুইসাইড প্রিভেনশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানায়, আত্মহত্যা বাড়ার আরেকটি বড় কারণ হচ্ছে অস্ত্রের সহজলভ্যতা।
সিডিসির প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বন্দুক, মোট সংখ্যার যা ৫৫ শতাংশ। এরপর ফাঁস নেওয়া (২৬ শতাংশ), বিষপান (১২ শতাংশ)। ২০২২ গড়ে প্রতিদিন বন্দুক দিয়ে ৭৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, কৃষ্ণাঙ্গ কিশোরদের মধ্যে বন্দুক দিয়ে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। গত দুই দশকে এই হার তিনগুণ পরিমান বেড়েছে। যুক্তরাষ্ট্রে শিশু-কিশোরদের মৃত্যুর প্রধান কারণই বন্দুক হামলা। গত দশকে এই হার বেড়েছে দ্বিগুণ।
তবে ১০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে শুধুমাত্র আত্মহত্যার প্রবণতা কমেছে। আগের বছরের তুলনায় এবার এই বয়সীদের মাঝে আত্মহত্যার হার ৮ শতাংশ কম। সিডিসি জানায়, তরুণদের মধ্যে বিভিন্ন ক্যম্পেইন ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করায় এই হার কমে আসতে পারে।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
