অভিযোগ ছাড়া কারও ব্যক্তিগত ডিভাইস চেক করতে পারবে না আইনশৃঙ্খলা বাহিনী। যদি কোন পুলিশ কারও ব্যক্তিগত ডিভাইস চেক করে ওই পুলিশের বিরুদ্ধে ভুক্তভোগী অভিযোগ করতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার বিকেলে আগারগাঁও আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ রহিতকরণ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, নতুন আইনে নাগরিকের ডিভাইস তল্লাশির ক্ষমতা পুলিশকে দেয়া হয়নি। যদি কোনো আলামত, আগে অপরাধ করেছেন বা সামনে করতে পারেন বলে কোনো অভিযোগ থাকে তবেই সে তাকে তল্লাশি করতে পারবেন। তবে পুলিশের কাছে নালিশ আশার পর তারা ব্যবস্থা নিতে পারবে। গ্রেপ্তারি ও হয়রানি থেকে সাংবাদিকরা মুক্তি পেয়েছে। মানহানিকে সিভিল অফেন্স করা হয়েছে। নতুন আইনে কাভার করে না। আইন বহির্ভূতভাবে বাসে কোনো নাগরিকের ডিভাইস পুলিশ তল্লাশি করলে ভুক্তভোগী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আইনে পরিবর্তন আনা হয়েছে। বহু ধারায় সাজা কমানো হয়েছে।
সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে আনিসুল হক বলেন, নতুন সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসবে। ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব অপপ্রয়োগ হয়েছে তা নতুন আইনে থাকবে না। ফলে সাইবার নিরাপত্তা আইনে সংবাদমাধ্যমের আর কেউ হয়রানির শিকার হবেন না।
প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে এক পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। তার মানে এই নয় যে, জরিমানা সব সময় ২৫ লাখ টাকা হবে। অপরাধের ধরনের ওপর ভিত্তি করে বিজ্ঞ আদালত জরিমানা করবেন- আইনে এটা বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগগের সচিব মইনুল কবির, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
