পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরা দেশের মঙ্গল চায় না, তারা অশান্তি চায়। অশান্তি হলে দেশ যদি দুর্বল হয়, তাদের অনেক সুবিধা হয়। তাই তারা দেশকে দুর্বল করতে চায়।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন নিয়ে আগ্রহ দেখা যায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে গত ৬ মাসে প্রায় ৬০টি দেশে নির্বাচন হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে আরও ২২টি দেশে নির্বাচন হবে। কিন্তু এই দেশ যেগুলোতে সম্প্রতি নির্বাচন হয়েছে এবং আগামীতে হবে সেগুলো নিয়ে তাদের কোনো আলোচনা নাই।
তিনি বলেন, এর একটি অর্থ হচ্ছে আমাদের দেশের অবস্থার অনেক উন্নতি হয়েছে তাই সবার আকর্ষণও বেড়েছে।
আব্দুল মোমেন বলেন, আমরা আওয়ামী লীগ জনগণের ওপর বিশ্বাস করি। জনগণের রায়েই আমাদের অবস্থান সুদৃঢ় হবে।
তিনি বলেন, আমাদের দেশের সাম্প্রতিক যে উন্নয়ন এবং তার ধারাবাহিকতা কীভাবে বজায় রাখা যায় সেই ইস্যুগুলো তুলে ধরা জরুরি। যেহেতু সামনে নির্বাচন, এখন এসব বিষয় আলোচনায় আশা উচিত।
পররাষ্ট্রমন্ত্রী বিএনপির শাসনামলের সাথে আওয়ামী লীগের শাসনামলের তুলনা করে বলেন, ২০০১ থেকে ২০০৬ আমাদের অর্থনীতির অবস্থা কেমন ছিল, আমাদের সামাজিক অবস্থা কী ছিল, আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি কতটুকু বিস্তৃত ছিল, আমাদের শিক্ষাক্ষেত্রে কীরকম অগ্রগতি ছিল। এগুলোর সঙ্গে ২০০৯ থেকে ২০২৩ এর অগ্রগতির তুলনামূলক বিচার করে দেখুন।
রাজনীতি দেশের মানুষের মঙ্গলের জন্য উল্লেখ করে ড. মোমেন বলেন, আপনারা যদি দেশের মঙ্গল চান, অর্থনৈতিক মঙ্গল, সামাজিক মঙ্গল এবং জাতির অবস্থান, তাহলে কাকে আপনাদের ভোট দেয়া উচিত এগুলো বিবেচ্য বিষয়। এগুলো যদি সঠিক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দায়ী করবে না। নতুবা তাদের কাছে আমাদের দায়ী থাকতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর এবং আমি বিশ্বাস করি বাঙালি জাতি অত্যন্ত পরিপক্ক জাতি। তারা যখন ভোট দেয় তখন সঠিক জায়গায় ভোট দেয়।
উন্নয়নের জন্য স্থিতিশীলতার ওপর জোর দিয়ে তিনি বলেন, যেসব দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা আছে সেসব দেশে উন্নয়ন সবচেয়ে বেশি হয়।’
পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে বলেন, সিঙ্গাপুরে ৬৫ বছর ধরে স্থিতিশীলতা থাকায় দরিদ্র দেশ থেকে এশিয়ার সবচেয়ে উন্নত দেশে পরিণত হয়েছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতে স্থিতিশীলতার কারণে উন্নয়ন অগ্রগতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। রুয়ান্ডা ও কম্বোডিয়ার মতো দেশ স্থিতিশীলতার কারণেই উন্নয়ন ঘটাতে পেরেছে।
তিনি বলেন, অপরদিকে যেসব দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা নাই সেসব দেশের ভরাডুবি হয়েছে। তিনি ইরাক ও লিবিয়ার উদাহরণ টেনে বলেন, স্থিতিশীলতা না থাকায় ঐসব দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।
ইয়েমেনে ১৮ মাস অপহৃত থাকার পর জাতিসংঘের কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুফিউল আনামের উদ্ধার হওয়ার সংবাদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নির্দেশনায় আমরা তাকে উদ্ধার করতে পেরেছি, আর এটা সম্ভব হয়েছে সব দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কারণে।
বাংলাদেশ স্টাডি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
