তৃণমূল নেতাদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সামনে নির্বাচন। এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। আমি প্রতি ছয় মাস পরপর জরিপ করি। সেই জরিপের ভিত্তিতে মনোনয়ন দেয়া হবে। যাকেই মনোনয়ন দেয়া হবে, তারপক্ষে কাজ করবেন কিনা? আপনারা ওয়াদা করুন। এ সময় উপস্থিত প্রায় সাড়ে তিন হাজার নেতা-জনপ্রতিনিধি দুই হাত তুলে ওয়াদা করেন। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের ধন্যবাদ। সামনের নির্বাচনে বিজয়ের পতাকা নিয়ে গণভবনে আসবেন। আপনাদের আসার আমন্ত্রণ থাকলো।
রবিবার (৬ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।
শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘বিশেষ বর্ধিত সভা’র সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল সাড়ে ১০ টায় সভা শুরু হয়ে সোয়া দুইটায় খাবার ও নামাজের জন্য বিরতি দেয়া হয়। বিকাল তিনটা ৫মিনিটে সভা শুরু হয়ে সোয়া ৫টার দিকে শেষ হয়। এতে তৃণমূল থেকে আসা প্রায় ৩০ জন নেতা-নেত্রী বক্তব্য রাখেন।
বর্ধিতসভায় সকালে সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, জনগণের শক্তিই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগের কোনো প্রভু নাই, দেশের জনগণই আওয়ামী লীগের প্রভু। জনগণের কাছেই আমরা দায়বদ্ধ। জনগণের কল্যাণে আমরা কাজ করি। আমরা কতটুকু করতে পেরেছি এবং ভবিষ্যতে কী করব; তা আমরা শুধু জনগণকে বলি, অন্য কাউকে নয়।
আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করবো- তারা কি চান বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে এগিয়ে চলুক? জনগণ ভোটের মালিক, তারা যদি চান উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, প্রতিষ্ঠিত হবে- তাহলে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ ভোট পেলেই এটা সম্ভব হবে।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
