ঢাকার কোনো প্রবেশমুখে শনিবার কোনো দলকে অবস্থান কর্মসূচি পালন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ।
শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে শুক্রবার (২৮ জুলাই) ডিএমপি কমিশনার ভোরের কাগজকে জানান, জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি কাউকে করতে দেয়া যাবে না।
তিনি আরো বলেন, যদি কেউ মানববন্ধন করতে চায় সেটিও করতে দেওয়া হবে না। কেননা মানববন্ধন থেকে তারা ধীরে ধীরে অবস্থান কর্মসূচির দিকেও যেতে পারে।
এর আগে রাজধানীর প্রবেশমুখে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে রাজধানীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অপরদিকে, রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশের পর ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগ।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
