বিএনপি আয়োজিত মহাসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, আগামীকাল সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করবে তার দল।
শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মহাসচিবের কর্মসূচি ঘোষণার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অডিও বার্তার মাধ্যমে মহাসমাবেশে আগতদের উদ্দেশে বক্তৃতা করেন। তিনি বলেন, আজকের এই মহাসমাবেশ কোনো দলের নয়, দেশের কোটি কোটি নির্যাতিত মানুষের না পাওয়ার বেদনার সমাবেশ; তাদের হারিয়ে যাওয়া স্বজন, ভোটাধিকার ও গণতন্ত্রের সমাবেশ।
কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে গত দুই দিনে স্থান পরিবর্তন, নেতাকর্মী গ্রেপ্তার, তারিখ পরিবর্তনসহ নানা শঙ্কা শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিএনপির মহাসমাবেশ।
সমাবেশে মির্জা ফখরুল বলেছেন, এটা শুধু বিএনপির মহাসমাবেশ নয়, এটি বাংলাদেশের পরিবর্তনের মহাসমাবেশ। সারা দেশের মানুষ একটাই কথা বলছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সবাই বলে জিয়া জিয়া। তাই আজ সবার দাবি একটাই, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
