বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বাংলাদেশের মূকাভিনয় রীতি নির্মাণ, চর্চা, গবেষণা ও শিল্পটিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে ও তা বাস্তবায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী বিভাগ/জেলায় বাঙলা মূকাভিনয় উৎসবের আয়োজন চলেছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাতটায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে ‘মূক ভাষায় বাঙলার সংস্কৃতি’ শিরোনামে খুলনা বিভাগে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে মূকাভিনয়ের এ উৎসব।
উৎসবে সম্মাননা প্রদান ও উদ্বোধনী আলোচনা সভায় যুক্তরাষ্ট্র থেকে স্কাইপিতে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক মাইম আইকন কাজী মশহুরুল হুদা। স্বাগত বক্তব্য দেবেন গবেষণা কেন্দ্রের পরিচালক ও সম্পাদক রিজোয়ান রাজন। অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক নাট্যজন সানোয়ার আলম খান দুলু, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সংস্কৃতজন মাহমুদ হাসান বুলু, যশোর সিটি কলেজের অধ্যাপক ড. সবুজ শামীম আহসান। ধন্যবাদ বক্তব্য দেবেন গবেষণা কেন্দ্রের খুলনা বিভাগের সমন্বয়কারী শিপন চৌধুরী।
উৎসবে মূকাভিনয় করবে কলকাতার মিউট, চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট, যশোরের প্রত্যয় থিয়েটার ও শব্দ থিয়েটার। উৎসবে সহযোগিতা করছে প্রত্যয় থিয়েটার ও পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস প্রবাসী আনন্দমেলার মোহাম্মদ আলী। উৎসবটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
