সৌদি আরবের নাগরিকরা বিদেশে থাকা তাদের মুসলিম বন্ধুদের ‘ব্যক্তিগত ভিজিট ভিসায়’ পবিত্র ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গেল বৃহস্পতিবার (২০ জুলাই) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ব্যক্তিগত ভিজিট ভিসা অনলাইনে আবেদন করেও পাওয়া যাবে, যা সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রি হতে পারে।
এই ভিসায় সৌদি আরবে গিয়ে বিদেশিরা ওমরাহ পালনের পাশাপাশি মসজিদে নববী পরিদর্শনসহ দেশটির বিভিন্ন পর্যটনকেন্দ্রেও ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে।
ব্যক্তিগত ভিজিট ভিসার জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে।
একটি সিঙ্গেল এন্ট্রি ভিসা ৯০ দিনের জন্য বৈধ, আর মাল্টিপল এন্ট্রি ভিসা বৈধ এক বছরের জন্য। মাল্টিপল এন্ট্রি ভিসা থাকলে একজন পর্যটক প্রতিবার ৯০ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন।
এদিকে, হজ মৌসুম শেষে আরবি বছরের প্রথম থেকেই শুরু হয়েছে ওমরাহ মৌসুম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এ বিষয়ে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
